1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ক্রাশের সঙ্গে রোমান্স করবেন কাজল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : নাম ঠিক না হওয়া তেলেগু ভাষার একটি সিনেমার কাজ শুরু করেছেন পরিচালক প্রবীণ সাত্তারু। এতে অভিনয় করবেন কাজল আগরওয়াল ও নাগার্জুনা আক্কেনেনি। অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমায় তাদেরকে রোমান্স করতে দেখা যাবে। এক টুইটে এসব তথ্য জানিয়েছেন নির্মাতা।

টাইমস অব ইন্ডিয়াকে কাজল আগরওয়াল বলেন—‘নাগার্জুনা আমার শৈশবের ক্রাশ। আর তার সঙ্গে কাজ করতে যাচ্ছি। অন্যরকম অনুভূতি হচ্ছে। টলিউডে দারুণ একটি যাত্রা হতে যাচ্ছে। শুটিংয়ে অংশ নেওয়ার জন্য সত্যি তর সইছে না।’

টলিউড ডেটনেটকে একটি সূত্র বলেন, তেলেগু ভাষার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নাগার্জুনা আক্কেনেনি ও  কাজল আগরওয়াল। এ সিনেমার গল্পে তাদের চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি এ সিনেমার শুটিং শুরু হয়েছে। বর্তমানে হায়দরাবাদে সিনেমাটির ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন পরিচালক। খুব শিগগির গোয়াতে পরের শিডিউলের শুটিং শুরু হবে। গোয়াতে শুটিং শেষ করে পুনরায় টিম চলে যাবে হায়দরাবাদে। আগামী ৩১ মার্চ সেখানে যোগ দেবেন কাজল।

গত ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল আগরওয়াল। এরপরই মধুচন্দ্রিমার উদ্দেশ্যে মালদ্বীপে উড়ে যান এই দম্পতি। মধুচন্দ্রিমা শেষে গত ১৫ ডিসেম্বর ‘আচার্য’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফেরেন কাজল।

‘আচার্য’ ছাড়াও কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে কাজলকে। এছাড়া মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি। সম্প্রতি একটি হরর সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কাজল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com