1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

চুমু খাওয়ার প্রস্তাব পেয়ে কী বললেন জানভি?

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : শ্রীদেবী কন্যা জানভি কাপুর। বাবা-মায়ের পরিচয়ের বাইরে নিজের অবস্থান গড়ে তুলেছেন এই বলিউড অভিনেত্রী। কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। এর মধ্যে এক ভক্ত তাকে চুমু খাওয়ার প্রস্তাব দিলেন।

মূল ঘটনা হলো—ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং নামে একটি ট্রেন্ড চলছে। এই সেশনে যে কেউ যা খুশি প্রশ্ন করতে পারেন। ইচ্ছে হলে উত্তর দেবেন, না চাইলে এড়িয়ে যাবেন। ভক্তদের সঙ্গে সেই খেলায় মেতেছিলেন জানভি। তাতে এক ভক্ত জানভিকে প্রশ্ন করেন, ‘আমরা কি চুমু খেতে পারি?’ জানভি চাইলে বিষয়টি এড়িয়ে যেতে পারতেন। কিংবা রেগেও যেতে পারতেন! কিন্তু তা না করে মজার ছলেই উত্তর দিলেন তিনি।

জানভি মাস্ক পরিহিত নিজের একটি ছবি পোস্ট করে লিখেন, ‘নো’। যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে সামাজিক দূরত্ব মানা প্রয়োজন। আর সে কথাই যেন আরো একবার মনে করিয়ে দিলেন এই অভিনেত্রী। একই সঙ্গে ভক্তের হৃদয় ভেঙে দেন জানভি কাপুর!

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে জানভি অভিনীত ‘রুহি’ সিনেমা। মুক্তির পর ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি। এরই মধ্যে ‘গুড লাক জেরি’ সিনেমার শুটিং শেষ করেছেন জানভি। ‘দোস্তানা টু’ সিনেমায় অভিনয় করছেন জানভি। এতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com