1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

চিকিৎসকদের রোগী দেখার ফি নির্ধারণ করে দেবে সরকার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চেম্বারে চিকিৎসকদের রোগী দেখার ফি আদায়ের বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

সংসদে মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী জেনারেল প্র্যাকটিশনার থেকে বিশেষজ্ঞ চিকিৎসক লেভেল পর্যন্ত সরকার কর্তৃক সর্ব মহলে গ্রহণযোগ্য রোগী দেখার ভিজিটের হার নির্ধারণের পরিকল্পনা সরকারের রয়েছে। আশা করা যায়, ভবিষ্যতে তা বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।

সরকারি দলের আরেক সদস্য নূর মোহাম্মদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে ইতোমধ্যে সরকারি হাসপাতালগুলোতে সপ্তাহে দুদিন অফিস সময়ের পরে নির্দিষ্ট করে নির্দেশনা দেয়া হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নিয়মনীতি মোতাবেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে চিকিৎসকদের সাক্ষাতের সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে দেয়ার অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com