1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

নেটদুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন শাহরুখ পত্নী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরি খান। ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে তার সুখ্যাতি রয়েছে। এবার ফ্যাশন ম্যাগাজিনে কাভার ফটোশুটে অংশ নিয়ে নেটদুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন গৌরি খান।

পিকক ম্যাগাজিনের চলতি সংখ্যায় মডেল হয়েছেন গৌরি। আর সেই ছবি তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গৌরির কাছে বয়স যেন শুধুই সংখ্যা! ছবিটি পোস্ট করার পর থেকে সহকর্মীরা গৌরীর প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।

পিকক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে গৌরি বলেন—‘আমি দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি নিয়েছি। আর্মি পটভূমি পরিবারে জন্মগ্রহণ করেছি। পড়াশোনা শেষ করার পর ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে ছয় মাসের একটি কোর্স সম্পন্ন করি। কারণ ছোটবেলা থেকেই শিল্প আমাকে মুগ্ধ করেছে।’

গৌরি একাধারে—প্রযোজক, ডিজাইনার, স্ত্রী ও মা। সব কিছু কীভাবে সামাল দেন? জবাবে গৌরি বলেন, ‘আমার ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা তাদের স্কুল ও কলেজ নিজেদেরটা সামলে নেয়। ছোট্ট আব্রাম সময় চায়। শাহরুখ এবং আমি দুজনের হাতে যথেষ্ট সময় আছে, তাই আমরা বাবা-মা হিসেবে আমাদের দায়িত্ব ভাগ করে নিই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com