1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

‘পাখি হলে ঠিক সন্ধ্যার আগে উড়াল দিতাম’

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : নজরকাড়া গ্ল্যামার আর অভিনয়গুণে অল্প সময়ে চলচ্চিত্রে জনপ্রিয় হয়ে ওঠেন পরীমনি। তার অভিনীত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটির আজ প্রিমিয়ার শো। কিন্তু উপস্থিত থাকতে পারছেন না এই গ্ল্যামার কন্যা। এজন্য তার আক্ষেপও কম নয়। শারীরিক রুটিন চেকআপের জন্য তিনি কলকাতা অবস্থান করছেন। সেখানে বসেই নেট দুনিয়ায় আক্ষেপ করেছেন পরীমনি।

পরীমনি ফেইসবুকে স্ট্যটাস দিয়েছেন: ‘মাঝে মাঝেই আমার খুব পাখি হতে ইচ্ছে করে। এই যেমন আজ সকাল থেকে ভীষণ ইচ্ছে করছে পাখি হয়ে যেতে। ইশ্ কী দারুণ হতো ব্যাপারটা!  সকাল নয়টা থেকে রেগুলার চেকআপে এই ডক্টর থেকে ওই ডক্টর এর চেম্বারে। কাল সকাল থেকে করতে হবে আরো একগাদা টেস্ট। পাখি হলে ঠিক সন্ধ্যার আগে উড়াল দিতাম আমি। কোনো কিছুই আমাকে বেঁধে রাখতে পারতো না। ঘণ্টাখানেক নীল আকাশে ডানা ঝাপটে টুপ করে হাজির হতাম আপনাদের মাঝে। স্ফুলিঙ্গের প্রিমিয়ারে!

একসঙ্গে সবাই মিলে দেখতাম আমাদের স্ফুলিঙ্গ টিমের এতো মায়া এতো যত্নে বানানো গল্পটা। প্রিয় মানুষদের সঙ্গে সেলফি, সিনেপ্লেক্সের পপকর্নের সঙ্গে কফি, স্পটলাইটে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে একের এর এক ইন্টারভিউ সেশন আর এতো গুণী একজন পরিচালকের দোয়া। সবকিছু মিস করবো আমি আজ। শুধু ইচ্ছে হলেই পাখি হয়ে যেতে না পারার অপারগতায়। আজ শুধু দুটো ডানা নেই বলে, হুম্। আমি উড়ে যেতে পারলাম না, তবু আমার মনটা ঠিক সন্ধ্যা নাগাদ পাখি হয়ে উড়াল দেবে আপনাদের কাছে। পৌঁছে যাবে স্ফুলিঙ্গের প্রিমিয়ারে। একটু লক্ষ্য করলেই আমাকে দেখতে পাবেন আপনারা। ওই খুব তাড়াহুড়ো করে সিনেপ্লেক্সের এক কোণায় গিয়ে বসলো যে পাখিটা, ওটাই তো আমি।- আপনাদের পরী।’

নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘স্ফুলিঙ্গ’। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন এই পরিচালক। আগামী ২৬ মার্চ এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ৩৫টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল ইসলাম সাচ্চু, রওনক হাসানসহ আরও অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com