1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ঈদের পর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণের বেড়ে যাওয়ার কারণে ৩০ মার্চ নয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ঈদের পর।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গণহত্যা দিবস উপলক্ষে গুলিস্তান বঙ্গবন্ধু অ‌্যাভিনিউতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ‌্যে ফেলতে পারি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্পূর্ণ অবগত রয়েছেন। যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে তাই এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।’

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথ্য কর্মকর্তা এম এ খায়ের বলেন, ‘দেশে করোনা সংক্রমণ বাড়ছে। তাই এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। এ বিষয়ে বৃহস্পতিবার টেকনিক্যাল কমিটির বৈঠক আছে। শিক্ষামন্ত্রী শুক্রবার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com