1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

চলচ্চিত্র প্রযোজনায় রত্না

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ চিত্রনায়িকা রত্না। চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষ্য করা গেলেও দীর্ঘ দিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। এবার ‘মায়াবিনী নুসরাত’ নামে সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন এই নায়িকা। তামান্না ফিল্মসের ব্যানারে নতুন এ সিনেমার নাম নিবন্ধন করেছেন তিনি।

এই সিনেমার গল্প ভাবনাও রত্নার। বিষয়টি উল্লেখ করে রত্না বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ঘরেই ছিলাম। এবার নতুন সিনেমার কাজ শুরু করছি। এটা আমার প্রযোজিত দ্বিতীয় সিনেমা। শিল্পী ও অন্যান্য কলাকুশলী এখনো ঠিক হয়নি। আগামী এক মাসের মধ্যে শিল্পী ও কলাকুশলী চূড়ান্ত করব। এরপরই শুটিং শুরু করব।’

অভিনয়ের পাশাপাশি তামান্না ফিল্মস নামে প্রযোজনা সংস্থা গড়ে তুলেছেন রত্না। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এই প্রতিষ্ঠানের ব্যানারে প্রথম নির্মিত হয় ‘সেদিন বৃষ্টি ছিল’ সিনেমা। এটি পরিচালনা করেন শাহিন-সুমন।

রত্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইম মেশিন’। এছাড়া সত্যরঞ্জন রোমান পরিচালিত ‘পরান পাখি’ সিনেমায় পাখি চরিত্রে অভিনয় করেন তিনি। এ সিনেমার কিছু অংশের শুটিং বাকি আছে। পাশাপাশি ‘নষ্ট মুন্না’, ‘কঠিন লড়াই’, ‘অরুণ বরুণ কিরণমালা’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

২০০২ সালে ‘কেন ভালোবাসলাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান রত্না। সেলিম আজম পরিচালিত এ সিনেমায় ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে জনপ্রিয়তা অর্জন করেন। ক্যারিয়ারের এক যুগে রত্না অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইতোমধ্যে তার অভিনীত ৪৮টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com