1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

বিকিনিতেও লজ্জা পেতেন না কিশোরী প্রিয়াঙ্কা

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : মাত্র ১৮ বছর বয়সে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জেতেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সাফল্যের পালক যুক্ত হয়েছে মুকুটে।

সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পুরোনো একটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। ছবিটি যখন তোলা হয়েছে এই অভিনেত্রী তখনো কিশোরী। বয়স মাত্র ১৯। তবে সেই সময়েও বেশ সাহসী ছিলেন তিনি।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে প্রিয়াঙ্কাকে বিকিনি ও ট্রাউজার পরা দেখা গেছে। ক্যাপশনে লিখেছেন, ‘লজ্জা? কখনো তার কথা শুনিনি, ১৯ বছর বয়সে তো মোটেও না।’

এর আগে মিস ওয়ার্ল্ড হওয়ার অনুভূতি প্রকাশ করে প্রিয়াঙ্কা লেখেন, ‘১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ড। ২০০০ সালে নতুন সহস্রাব্দে। ওয়াও, কিন্তু মনে হচ্ছে গতকালের ঘটনা। স্বপ্নের মধ্যে ছিলাম। এখন ২০ বছর পরেও আমার মধ্যে নিজেকে পরিবর্তনের সেই উদ্দীপনা কাজ করে এবং যা কিছু করি তার মূলে এটি থাকে। আমি মনে করি, নারী সুযোগ পেলে পরিবর্তন আনার ক্ষমতা তাদের রয়েছে।’

প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’। ৯৩তম অস্কার অ্যাওয়ার্ডে এটিও মনোনয়ন পেয়েছে। এছাড়া ‘ম্যাট্রিক্স ফোর’ ও ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com