1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

বিচ্ছেদের পর এই প্রথম শাকিববিহীন অপু

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : শাকিব-অপু জুটি দর্শকের কাছে এখনও জনপ্রিয়। এই জুটি ৮০টি সিনেমায় অভিনয় করে; যার অধিকাংশই ব্যবসাসফল। দু’জনের বিবাহ বিচ্ছেদের পর একসঙ্গে নতুন কোনো সিনেমায় তাদের দেখা যায়নি। এ ঘটনার পর শাকিবের কয়েকটি সিনেমা মুক্তি পেলেও নায়িকা চরিত্রে অপুর কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে এবারই প্রথম শাকিব ছাড়া অপুকে দর্শক দেখছেন ‘প্রিয় কমলা’ সিনেমায়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর তিনটি সিনেপ্লেক্সে গতকাল (২৬ মার্চ) সিনেমাটি মুক্তি পেয়েছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। অপুকে কেন্দ্র করেই গল্প এগিয়েছে। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এই সিনেমায় বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন অপু।

উল্লেখ্য এ ধরনের চরিত্রে অপুকে পর্দায় এই প্রথম দেখছেন দর্শক।

অপু অভিনীত সর্বশেষ সিনেমা ‘পাঙ্কু জামাই’ ২০১৮ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে শাকিব খানের বিপরীতে অপুকে শেষবারের মতো দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com