1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত শেরপুরে অসহায় বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ, বাসার নিচে সংবাদ সম্মেলন গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

একুশে টিভির আদালত সিরিজে সোনিয়া মির্জা

  • আপডেট টাইম :: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

বিনোদন প্রতিনিধি : কে ডি পাঠক। নামটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে দর্শনে নান্দনিক আর বুদ্ধিতে তূখোড় এক উকিলের চেহারা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রহস্য উদঘাটন করেন। ভারতের সনি টিভির তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘আদালত’। সেখানেই কে ডি পাঠক প্রতি পর্বে হাজির হন দারুণ সব গল্প নিয়ে। হিন্দিতে শুটিং হওয়া এই সিরিজটি প্রচার হয় ভারতের সনি বাংলা ভার্সনের চ্যানেলেও। সেই সুবাদে বাংলাদেশেও দারুণ জনপ্রিয় ‘আদালত’ ও তার প্রাণ ভ্রোমরা কে ডি পাঠক। ‘আদালত’ আর বিদেশি নয়, নিয়মিত দেশীয় চ্যানেল একুশে টিভিতে ‘আদালত’ প্রচার হচ্ছে।
সম্প্রতি একুশে টিভির আদালত সিরিজের নতুন গল্পের কাজ শেষ হয়েছে। এবারের আদালত সিরিজে দেখা যাবে মডেল অভিনেত্রী সোনিয়া মির্জাকে। একুশের ধারাবাহিক সিরিজে প্রচার হবে শীঘ্রই। গত প্রায় দুই বছর ধরে বিভিন্ন স্বল্পদৈর্ঘ্য শর্টফিল্মে নিয়মিত কাজ করছেন তিনি। পটুয়াখালী পৌর সদরে পৈতৃৃক ভিটা থাকলেও তিনি থাকেন গাজীপুরের কাশিমপুর রোডের এলাকায়। এ পর্যন্ত শতাধিক স্বল্পদৈর্ঘ্য নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন সোনিয়া মির্জা। অভিনয়ে বেশ সম্ভবনাময়ী একজন মডেল।
মুঠোফোনে আলাপকালে সোনিয়া মির্জা বলেন, মনোবলই আমার সব। আদালত সিরিজে সুযোগ পেয়ে আমি আনন্দিত। অভিনয়ের কাজ শেষ হয়েছে।
তিনি বলেন, শর্টফিল্মের অনেক পরিচালকই চাচ্ছেন, আমি তাঁদের সাথে কাজ করি। আমাকে নিয়ে গল্প তৈরী করে, এতে করে তাঁরা আমার প্রতি সম্মানই প্রদর্শন করে। তাঁদের দেয়া এই সম্মানকে মূল্যায়ন করতে চেষ্টা করি।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com