1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

এশিয়ান নেটওয়ার্কে সেরা নুসরাত ফারিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিবিসির এশিয়ান নেটওয়ার্ক রেডিও চ্যানেল বছরব্যাপী এক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এতে ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে নতুন প্রজন্মের প্রায় ৫০ জন তরুণ-তরুণীর সাফল্যের গল্প।

যারা কোনো না কোনোভাবে বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে যুক্ত। সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের এমপি রুশনারা আলির সঙ্গে তালিকায় রয়েছেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও।

এ অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রজন্মের কাজ ও সাফল্য তুলে ধরা হবে। একইসঙ্গে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তাদের মতামত এবং বাংলাদেশের ঐতিহ্য তারা কীভাবে দেখছেন সে বিষয়টিও উঠে আসবে।

অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে দেশে থাকলেও ইউনিভার্সিটি অব লন্ডনে পড়াশোনা করছেন বলে তালিকায় তার নাম রয়েছে। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘অনুষ্ঠানে অংশ নেওয়া বেশিরভাগ তরুণ-তরুণী যুক্তরাজ্যে বসবাসকারী। সফল এই উদীয়মানদের কাতারে আমার নাম আছে-আমি এতে সম্মানিত বোধ করছি।’

২৬ মার্চ প্রকাশ পেয়েছে অনুষ্ঠানটি। ২৮ দিন অনলাইনে এটি শুনতে পারবেন শ্রোতারা। বিবিসি সাউন্ডে গিয়ে শোনা যাবে নুসরাত ফারিয়ার জীবনের নানা গল্প। গল্প বলার পাশাপাশি চলবে বিভিন্ন শিল্পীর ২০টি গান। আয়োজনে নুসরাতের পছন্দের যে গানগুলো শুনতে পাবেন সেগুলোর মধ্যে রয়েছে ‘আমি বাংলার গান গাই’, ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’, ‘সে যে বসে আছে’, ‘সেই তুমি’সহ আরও কিছু গান। নিজের গাওয়া ‘আমি চাই থাকতে’ গানটিও শোনাবেন নুসরাত ফারিয়া।

এশিয়ান নেটওয়ার্ক চ্যানেলের প্রধান আহমেদ হুসেন বলেন, ‘আমরা শুধু স্বাধীনতার ৫০ বছরের দিকেই ফিরে তাকাতে চাইছি না, আগামী ৫০ বছরের দিকেও আমরা তাকাতে চাই। আমরা চাই বিশ্ববাসীকে তাদের কাহিনি শোনাতে, যাতে ৫০ বছর পরও সেই সংগ্রামের দিনগুলোর কথা বিশ্বের মানুষ জানতে পারে।’

তরুণ-তরুণীদের বিশেষ এই অনুষ্ঠানমালার শুরু হয়েছে গত ২২ মার্চ। শুরুটা হয় র‍্যাপ ও বাংলা হিপ-হপ সংগীতের পথিকৃৎ শিল্পী অনিক খানের সঙ্গে এশিয়ান নেটওয়ার্কের একটি বিশেষ সাক্ষাৎকার দিয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com