1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

টাকা বানানোর মেশিন ছিলাম: রিমি সেন

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ মার্চ, ২০২১

বিনোদন ডেস্ক : অভিনেত্রী রিমি সেন। তার আরেক পরিচয় তিনি ভারতীয় বাংলা সিনেমার কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি ও অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে।

পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করলেও ভারতের একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তার  উল্লেখযোগ্য বলিউড সিনেমা হলো- ‘হাঙ্গামা’, ‘ধুম’, ‘ধুম-টু’, ‘গোলমাল : আনলিমিটেড’ প্রভৃতি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রিমি সেন। এতে সিনেমা জগত থেকে বিরতি, আর্থিক সমস্যা ও সিনেমা নিয়ে তার চিন্তাভাবনার কথা তুলে ধরেছেন।

মাত্র ১৪ বছর বয়সে সিনেমায় কাজ শুরু করেন রিমি। শুরুতে শুধু টাকার জন্যই কাজ করতেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি ছোটবেলাতেই কাজ শুরু করি। তখন স্কুলে পড়তাম। সংগ্রাম করতে হয়েছে কারণ অনেক ছোট থাকতেই আর্থিক সমস্যায় পড়েছিলাম। তখন তো কাজ করতাম। আমি ছিলাম টাকা বানানোর মেশিন। আমার লক্ষ্য ছিল টাকা উপার্জন এবং আর্থিকভাবে স্বচ্ছ্বল হওয়া। তখন এটি খুবই চমৎকার একটি প্ল্যাটফর্ম ছিল। আমি তারকা খ্যাতি কিংবা মনোযোগ চাইনি। কখনো তা চাইনি। মুখে মেকআপ দিয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে দাঁড়ানোর চেয়ে ক্যামেরার পেছনে প্রযোজক অথবা পরিচালক হিসেবেই বেশি খুশি।’

স্কুলে পড়ার সময়ই বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন রিমি। তবে সব সময়ই নিজের পছন্দকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘আমার যখন পছন্দ হয়নি কাজ করিনি। এখন আমার পছন্দ হয়েছে করছি। যদি কখনো আমার পছন্দ না হয় আবার চলে যাব। আমি গর্বিত যে, নিজের মতো করে জীবনযাপন করি। আমার দিকে কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না। পরিস্কার স্লেট নিয়ে বের হয়েছি যেন পরিস্কারভাবে ফিরতে পারি।’

বিগ বস রিয়েলিটি শো ব্যতীত কোনো সিনেমা টাকার জন্য করেছেন কিনা প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, ‘আমি হর্ন ওকে প্লিজ সিনেমা টাকার জন্য করেছিলাম। এই একটা সিনেমার কথাই আমার মনে পড়ে যেটি শুধু টাকার জন্যই করেছি। অন্য সব সিনেমাগুলো ভালো ছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com