1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

আবার কেন ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং করছেন বুবলী?

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : শবনম বুবলী এ সময়ের আলোচিত চিত্রনায়িকা। তাড়াহুড়ো করে ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং শেষ করে আড়ালে চলে যান তিনি। কিন্তু বুবলী আবারো এ সিনেমার শুটিং করছেন বলে জানান সিনেমাটির পরিচালক সৈকত নাসির।

পুনরায় শুটিং করার কারণ ব‌্যাখ‌্যা করে পরিচালক সৈকত নাসির বলেন, ‘সিনেমাটির শুটিং আগেই শেষ করেছি। কিন্তু একদিনের শুটিংয়ের ফুটেজ নষ্ট হয়ে যাওয়ায় আবারো শুটিং করছি। পাশাপাশি প্যাচওয়ার্কের কাজ বাকি ছিল। এখন দুই দিন শুটিং করলে সব কাজ শেষ হবে।’

বুধবার (৩১ মার্চ) রাজধানীর বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ‌্যধারণের কাজ চলছে। এতে অংশ নিয়েছেন শবনম বুবলী, নিরব হোসেনসহ অনেকে।

গত বছরের ফেব্রুয়ারিতে শোবিজ অঙ্গন থেকে ‘উধাও’ হন বুবলী। দীর্ঘ দিনের আড়াল ভেঙে চলতি বছরের শুরুতে দেখা দেন তিনি।

কিছুদিন আগে ‘চোখ’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন ববলী। এছাড়া ‘লিডার—আমিই বাংলাদেশ’ সিনেমার কাজ তার হাতে রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com