1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

মা হচ্ছেন ‘আয়নাবাজি’র নায়িকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : বহুল আলোচিত ‘আয়নাবাজি’ সিনেমার নায়িকা মাসুমা রহমান নাবিলা মা হতে যাচ্ছেন। বেবি বাম্পের একটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করে খবরটি জানান এই তারকা।

২০১৮ সালের এপ্রিলে জোবাইদুল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাবিলা। এটি তাদের প্রথম সন্তান। খবরটি জানিয়ে নাবিলা ফেসবুকে লিখেছেন, ‘এপ্রিলটা আমার জন্য বিশেষ মাস। এই এপ্রিলেই সবাইকে জানাতে চাই, আমাদের ঘরে আসছে নতুন অতিথি। আর সে আসবে জুলাইয়ে। সবাই নিরাপদ ও দূরত্ব মেনে চলুন।’

পুত্র না কন‌্যাসন্তানের মা হবেন নাবিলা তা এখনো জানেন না তিনি। বিষয়টি উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমি এখনো জানি না ছেলে না মেয়ে আসছে। আমার স্বামী চাচ্ছে, বিষয়টি চমক হিসেবেই থাকুক। চিকিৎসক বলেছেন, ‘‘জুলাইয়ের প্রথম হাফে সন্তান পৃথিবীর আলো দেখবে। ’তবে জুনের শেষ সপ্তাহেও হয়তো সুখবর দিতে পারি।’’

২০০৬ সালে টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন নাবিলা। বহু নাটক ও বিজ্ঞাপন করে আলোচিত হন তিনি। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ‘আয়নাবাজি’ চলচ্চিত্র। অমিতাভ রেজা পরিচালিত এ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসিত হন নাবিলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com