1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

করোনায় আক্রান্ত আলিয়া ভাট

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লিখেছেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। সঙ্গে সঙ্গেই নিজেকে আলাদা করেছি এবং বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকের পরামর্শ মতো সকল নিয়ম মেনে চলছি। সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। দয়াকরে নিরাপদ থাকুন ও নিজের যত্ন নিন।’

এদিকে কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর। তবে করোনামুক্ত হয়েছেন এই অভিনেতা। সম্প্রতি একজন নির্মাতার সঙ্গে দেখাও করেছেন তিনি। এই সময় গাড়িতে থাকা অবস্থায় ফটোসাংবাদিকদের ক্যামেরায় বন্দি হন রণবীর।

গুঞ্জন শোনা গিয়েছিল, রণবীরের সঙ্গে আলিয়াও সেই সময় করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও তখন কোভিড-১৯  টেস্টে নেগেটিভ হয়েছিলেন আলিয়া। ইনস্টাগ্রামে এই অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি আপনাদের উদ্বেগ ও ভালোবাসা মাখানো বার্তাগুলো পড়েছি। আমি কোভিড-১৯ টেস্টে নেগেটিভ এসেছি। আইসোলেশনে থেকে ও আমার চিকিৎসকের সঙ্গে আলোচনার পর কাজে ফিরেছি। আপনাদের শুভ কামনার জন্য ধন্যবাদ। নিজের যত্ন নিচ্ছি এবং নিরাপদ থাকার চেষ্টা করছি। আপনারাও তাই করুন।’

বর্তমানে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমা নিয়ে ব্যস্ত আলিয়া। মুক্তির অপেক্ষায় তার পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এছাড়াও এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com