1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

আমিরকে স্টুডিও থেকে বের করে দিয়েছিলেন অলকা

  • আপডেট টাইম :: সোমবার, ৫ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অভিনয় থেকে আচরণ—সব কিছুই এতটা মেপে-বুঝে করেন যে, তাতে সহজে খুঁত বের করা কঠিন। এ কারণে তাকে পারফেকশনিস্ট বলা হয়! তারপরও এই পারফেকশনিস্টকে স্টুডিও থেকে বের করে দিয়েছিলেন প্রখ‌্যাত এক সংগীতশিল্পী।

‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আমির খান। জুহি চাওলার বিপরীতে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেন আমির। এই সিনেমার সঙ্গে আমির খানের সম্পর্কটা গভীর। কারণ সিনেমাটির পরিচালক নাসির খান আমিরের কাকা। এতে শুধু মুখ‌্য ভূমিকায়ই অভিনয় করেননি, বরং সহযোগী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি।

এ সিনেমার জন‌্য জুহি চাওলার অডিশন নেওয়া থেকে শুরু করে, সিনেমাটির বেশির ভাগ অভিনেতা চূড়ান্ত করা, প্রতিটি দৃশ‌্যের জন্য জায়গা নির্বাচন করা—সমস্ত গুরুত্বপূর্ণ কাজেই তার ভূমিকা ছিল। কিন্তু এই সিনেমার শুটিংয়ের সময় স্টুডিও থেকে বের করে দিয়েছিলেন সংগীতশিল্পী অলকা ইয়াগনিক।

স্টুডিওতে গানের রেকর্ডিং শুরু করেন অলকা। এ সময় স্টুডিওর ভেতরে উপস্থিত ছিলেন আমির খান। তখন আমির খান বারবার অলকার দিকে তাকাচ্ছিলেন। বিষয়টি একেবারেই পছন্দ হয়নি তার। বারবার তাকানোর কারণে অস্বস্তিতে পড়েন অলকা। ফলে স্টুডিও থেকেই আমিরকে বের করে দেন এই সংগীতশিল্পী।

যদিও অলকা ইয়াগমিন আমিরের পরিচয় জানতেন না। আমির যে এ সিনেমার নায়ক ও পরিচালক নাসির খান তার আত্মীয় তা-ও জানতেন না অলকা। কিন্তু আমির কোনো প্রতিবাদ না করে চুপচাপ স্টুডিও থেকে বেরিয়ে যান। পরে পরিচালক নাসির স্টুডিওতে আসেন গানের রেকর্ডিং দেখার জন্য। এ সময় বাইরে দাঁড়িয়ে থাকা আমিরকে সঙ্গে নিয়ে স্টুডিওর ভেতরে ঢোকেন। শুধু তাই নয়, অলকার কাছে আমিরের প্রকৃত পরিচয় দেন। এ ঘটনার পর অলকা আরো বেশি অস্বস্তিতে পড়েন। আর সেই আচরণের জন্য আমিরের কাছে দুঃখও প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com