1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

চীনে ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে ২৫

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চীনে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের  সংখ্যা বেড়ে ২৫ এ দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে আরো আট শতাধিক। শুক্রবার চীনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ৮৩০ জন আক্রান্ত এবং ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত ও মৃত্যুর অধিকাংশ ঘটনাই উহান প্রদেশে। গত বছর এখান থেকেই ভাইরাসটির উৎপত্তি বলে ধারণা করা হচ্ছে।

চন্দ্রবর্ষ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে কয়েক কোটি চীনা নাগরিক দেশে ফিরতে শুরু করেছে। স্বাস্থ্য কর্মকর্তাদের আশঙ্কা, এর ফলে এই ভাইরাসটি আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটি চীনে ছড়িয়ে পড়লেও বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা জারির মতো সময় এখনো আসেনি।

সংস্থাটির প্রধান টেডরস আধানম গিব্রিয়েসাস বলেছেন, ‘কোনো ভুল করা যাবে না, যদিও এটি চীনের জন্য জরুরি অবস্থা। এটি এখনো বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা জারির মতো হয় নি’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com