1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

গোপনে ডেট করছেন নুসরাত-যশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত প্রেম করছেন—টলিউডে এটি এখন বহুল চর্চিত বিষয়। তৃণমূলের সংসদ সদস‌্য নুসরাত জাহান দলের হয়ে প্রচারে ব‌্যস্ত। অন‌্যদিকে নুসরাতের বিরোধী দল বিজেপিতে যোগ দিয়েই বিধানসভা নির্বাচনের টিকিট পেয়েছেন যশ। তিনি নির্বাচনি প্রচারে দারুণ ব‌্যস্ত সময় পার করছেন।

এত ব‌্যস্ততার মাঝেও গোপনে ডেট করতে ভুল করছেন না যশ-নুসরাত। বাইরে দু’পক্ষের ঝড়, অন্তরে শান্তি ও প্রেম! ডেটে গিয়ে ছবি পোস্ট করেছেন যশ-নুসরাত। তবে নিজেদের ছবি নয়, নানা স্বাদের ডেজার্টের ছবি নুসরাত তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। আর সেই পোস্ট যশ তুলে এনেছেন নিজের স্টোরিতে।

নুসরাত ক‌্যাপশনে লিখেছিলেন, ‘টেবিলে আমার পছন্দের জিনিস। সঙ্গে আমার পছন্দের মানুষ।’ পাশে যশ দাশগুপ্তর নাম ট্যাগ করা। সেই পোস্ট শেয়ার করে যশ লিখেছেন, ‘তোমার তৃপ্তির আমেজ নিচ্ছি আমি। সত্যি!’

যশের সঙ্গে নুসরাতের প্রেমের গুঞ্জনের সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নুসরাত জাহান ও টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর কিছু ছবিকে কেন্দ্র করে। নতুন বছর উপলক্ষে রাজস্থানে অবসর যাপনের জন্য গিয়েছিলেন তারা। যদিও এই প্রেমিক যুগল তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। নুসরাতের ভাষায়—‘যশ তার ভালো বন্ধু’।

ভালোবেসে নিখিল জৈনর সঙ্গে ঘর বেঁধেছেন নুসরাত জাহান। তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এ প্রসঙ্গে নিখিল জৈন ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে বলেন, ‘যে দিন বিবাহবিচ্ছেদ হবে, সে দিন আমি জানিয়ে দেব। এখনি সেই সময় আসেনি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com