1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মঈন আলিকে নিয়ে বিতর্কিত সেই টুইটটি মুছে দিয়েছেন তসলিমা

  • আপডেট টাইম :: বুধবার, ৭ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্রিকেটার মঈন আলিকে নিয়ে করা সেই বিতর্কিত টুইটটি অবশেষে ডিলিটই করে দিতে বাধ্য হলেন তসলিমা নাসরিন। ৫ এপ্রিল তিনি মঈন আলিকে নিয়ে এক বিতর্কিত টুইট করে তুমুল সমালোচনার মুখে পড়েন। টুইটার ব্যবহারকারীরা তসলিমাকে রীতিমত ধুয়ে দিতে শুরু করেন। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, ইংল্যান্ডের ক্রিকেটাররা পর্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এই ঘটনায়।

সবচেয়ে বেশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিল ইংলিশ পেসার জোফরা আর্চারের। তসলিমার সঙ্গে টুইটারে ঝগড়াই বাধিয়ে দেন তিনি। এক পর্যায়ে তসলিমাকে তিনি পরামর্শ দিয়েছিলেন টুইটটি মুছে (ডিলিট) ফেলতে। এছাড়া স্যাম বিলিংস, বেন ডাকেটসহ বেশ কয়েকজন ক্রিকেটার তসলিমর অ্যাকাউন্টকে রিপোর্ট করার পরামর্শ দিয়ে টুইট করেছেন।

চারদিক থেকে যখন তুমুল সমালোচনার শিকার হচ্ছিলেন ভারতে নির্বাসিত বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন, তখন টুইটার থেকে তার টুইটটি সরিয়ে ফেলেন তিনি। তবে, বিতর্কিত সেই টুইটকে ঘিরে অন্য যে টুইটগুলো করেছেন, সেগুলো মুছে দেননি। সেগুলো এখনও রয়েছে।

চেন্নাই সুপার কিংসের জার্সিতে একটি বিয়ারের ব্র্যান্ডের লোগো দেয়া। যে কারণে মঈন আলি আবেদন করেন, বিয়ারের লোগোটা তার জার্সি থেকে সরিয়ে দিতে। এ খবর আবার ফলাও করে প্রচার হয়েছে সংবাদ মাধ্যমে। আন্তর্জাতিক ক্রিকেটেও এই বিষয়টা মেনে চলেন ধর্মপ্রাণ মঈন আলি।

Taslima-2

এই টুইটের পরই একের পর সমালোচনার শিকার হয়ে শেষ পর্যন্ত তা মুছে দিতে বাধ্য হয়েছেন তসলিমা নাসরিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com