1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

অজয়ের সঙ্গে প্রেম: মুখ খুললেন মাহিমা

  • আপডেট টাইম :: বুধবার, ৭ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের দার্জিলিংয়ের মেয়ে মাহিমা চৌধুরী। সফল অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বলিউডে পা রেখেছিলেন। ‘পরদেশ’ সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পান। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন।

অজয়ের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন মাহিমা। এমনকি ‘দিল ক্যায়া কারে’ সিনেমার শুটিংয়ের সময় তাদের প্রেমের গুঞ্জনও ছড়ায়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাহিমা।

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি অভিনেত্রী কাজলকে বিয়ে করেন অজয়। তখনই মাহিমার সঙ্গে এই অভিনেতার প্রেমের গুঞ্জন ছড়ায়। একই সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাহিমা। এই অভিনেত্রী বলেন, “অজয় আমাকে দেখে বলেছিল, ‘তুমি শুটিংয়ের জন্য প্রস্তুত নও।’ আমিও তার কথায় সায় দেই। অজয় তখন পরিচালকের কাছে গিয়ে বলেন, ‘সে মাত্রই দুর্ঘটনা থেকে সেরে উঠছে, সব কিছুদিন বন্ধ থাক।’ পরিচালক জানান, তাহলে সেট ভেঙে ফেলতে হবে। অজয় বলেছিল, ‘ঠিক আছে, সেটিই করুন।’ আমার মনে আছে, এরপর পরিচালক সবাইকে বলেছিলেন, অজয় আমার প্রেমে পড়েছে। পরবর্তী সময়ে একটি ম্যাগাজিনে বিষয়টি লেখা হয়।”

এই অভিনেত্রী আরো বলেন, ‘বিষয়টিতে আমি খুবই অস্বস্তিতে পড়ে যায়। সে মাত্রই তখন বিয়ে করেছে। দিল ক্যায়া কারে সিনেমার শুটিংও শেষ হয়নি। বিয়ে করে সেটে এসেছিল।’

মাহিমা জানান, ‘দিল ক্যায়া কারে’ সিনেমার পরিচালক প্রকাশ ঝা পরবর্তী সময়ে বিষয়টি বুঝতে পারেন। দুর্ঘটনার পর এই অভিনেত্রী ঠিক না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাখেন তিনি। কিন্তু অন্য সিনেমার পরিচালক ও প্রযোজকরা সেটি বোঝার চেষ্টা করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com