1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নগ্ন ভিডিও পোস্ট, ক্ষমা চাইলেন মিথিলা

  • আপডেট টাইম :: বুধবার, ৭ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : নগ্ন ভিডিও ফেসবুকে প্রকাশের ঘটনায় ক্ষমা চেয়েছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা। কয়েকদিন আগে ভেরিফায়েড ফেসবুকে এক স্ট‌্যাটাসে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

শৌচাগারে গোপন ক্যামেরায় এক পুরুষের নগ্ন ভিডিও ধারণ করে তা ফেসবুকে প্রকাশ করেন মিথিলা। বিষয়টি নিয়ে বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী। তবে এটি স্রেফ প্র্যাঙ্ক ছিল বলে দাবি করেছেন মিথিলা।

মিথিলা তার স্ট‌্যাটাসে লিখেছেন—‘এমন কাজের জন‌্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি তখন ইয়ং ও অনভিজ্ঞ ছিলাম। ওই ভিডিওটি একটি প্র্যাঙ্ক ছিল। বন্ধুর সঙ্গে মজা করতে গিয়ে করেছিলাম। আমরা তিনজনই সহজে ইন্টারনেটে ভাইরাল হওয়ার জন‌্য এটি করেছিলাম। এখন আমার যথেষ্ট বয়স হয়েছে, অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং অনেক ম‌্যাচিউর। আমার সত‌্যি খুব খারাপ লাগছে। বাচ্চাসূলভ আচরণের জন‌্য আমি ক্ষমা চাইছি।’

মিথিলা ক্ষমা চেয়ে এই স্ট‌্যাটাস দেওয়ার পরও তাকে কটাক্ষ করছেন নেটিজেনরা। নুসরাত জাহান নাম একজন লিখেছেন—‘২৩/২৪ বছরের মেয়ে বাচ্চা হয় কীভাবে? আবার ছোট আজাদের ইউটিউব চ্যানেলে এসে নির্লজ্জের মতো হাসতে হাসতে ঘটনাটা বলেছিলেন এবং সেই ভিডিও দেখিয়েছিলেন। এখন শুধু একটা সরি বললেই কি পার পাওয়া যাবে?’ শাহরিয়াজ নামে একজন লিখেছেন, ‘এরা কয়েকজন মিলে মিডিয়া সেক্টরটা শেষ করে দিচ্ছে। নির্লজ্জতার একদম শেষে চলে গেছে। এদের কাছে এগুলো আবার স্মার্টনেস। দুই বছর আগে যখন ইউটিউব চ্যানেলে এসে বেহায়ার মতো হাসতে হাসতে বলছিল আর এখন বলে উনি বাচ্চা ছিল?’

গত ৩ এপ্রিল রাতে নগরীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার  গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন মিথিলা।

এ প্রতিযোগিতার অডিশন পর্বে বিতর্কে জড়িয়েছিলেন মিথিলা। আলোচিত মডেল-অভিনেত্রী শান্তা পাল অভিযোগ করেছিলেন—‘অডিশন না দিয়েই মিস ইউনিভর্সে যুক্ত হয়েছেন মিথিলা।’ বিজয়ের মুকুট পরার পরই পুরোনো সেই বিতর্কের মুখে পড়েন তিনি।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই শোবিজ অঙ্গনের পরিচিত মুখ মিথিলা। দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী।

‘রোহিঙ্গা’ নামে এ সিনেমা পরিচালনা করছেন ভারতের হায়দার খান। তিনি বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। মজার ব্যাপার হলো—এ সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে মিথিলাকে কেন্দ্র করে। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com