1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

স্লিভলেস ব্লাউজ পরে কী অপরাধ করেছি: ভাবনা

  • আপডেট টাইম :: বুধবার, ৭ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : ছোট ও বড় পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন আগেই। এরই মধ‌্যে বেশ কটি বই প্রকাশিত হয়েছে তার। এবারো দুটি বই প্রকাশিত হয়েছে। প্রায়ই বইমেলায় যান তিনি। স্লিভলেস ব্লাউজ পরে বইমেলায় গিয়ে নেটিজেনদের বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

এ নিয়ে ভাবনা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘আমার দোষ আমি হাতাকাটা ব্লাউজ পরে বইমেলায় গিয়েছি? সত্যি! আমাদের নানি-দাদিরা এখনো হাতাকাটা ব্লাউজ পরে থাকেন। এই ছবি সবাই পোস্ট করছে, আমাকে নিয়ে বাজে কথা লিখছে। অশ্লীল বলছে!’

যারা বিতর্কিত মন্তব‌্য করছেন তাদের অধিকাংশ পুরুষ। তাদের প্রতি কিছু প্রশ্ন রেখে ভাবনা লিখেছেন, ‘যারা পোস্ট করে বাজে কথা লিখছে তারা বেশিরভাগ পুরুষ। সব পুরুষকে খারাপ বলব কি করে? আমার বাবা তো আমাকে কখনো বলে দেয়নি কি পোশাক পরা উচিত? আমি কি পরব? আমরা নারীরা কি পরব তা ঠিক করবেন আপনি? আমার সত্যি কিছু বলার নেই। গত তিন-চারদিন ধরে আমি খুবই বিরক্ত এবং হতাশ। আমরা আসলেই কি নারীর সম্মান কখনই দিতে পারব না!’

সময়ের সঙ্গে বদলে গেছে বিশ্ব। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনেও পরিবর্তন এসেছে। তা স্মরণ করে ভাবনা লিখেছেন, ‘২০২১ সালে স্লিভলেস ব্লাউজ নিয়ে কথা বলতে হয়, এটা নিয়ে আমাকে হেয় করা হয় সোশ্যাল মিডিয়ায়। এর চেয়ে লজ্জার আর কিছু নেই! যদি এই পোশাক অশ্লীল হয়, তাহলে অশ্লীলতার সজ্ঞা বদলে গেছে কিংবা আমার জানা নেই।’

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরেছেন ভাবনা। আর এমন রূপে বইমেলায় পাঠক ও ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন তিনি।

এর আগে এবারের বইমেলায় প্রকাশিত ‘গোলাপী জমিন’ উপন্যাস নিয়ে বিভিন্ন সংবাদমাধ‌্যম খবর প্রকাশ করেছে। অনলাইনে প্রকাশিত এসব খবরের মন্তব‌্য বক্সে নেটিজেনরা কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ নিয়ে বেশ ক্ষিপ্ত হয়েছিলেন আশনা হাবিব ভাবনা।

এবারের বই মেলায় ভাবনার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’। বইটিতে মোট ৫০টি কবিতা স্থান পেয়েছে। বইমেলায় পাঠক সমাবেশের স্টলে পাওয়া যাচ্ছে বইটি। ২০১৮ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘গুলনেহার’। এরপর প্রকাশিত হয় ‘তারা’ উপন্যাসটি।

ভাবনা এ পর্যন্ত বেশকিছু নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন। ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান তিনি। সিনেমাটি গত বছর সারাদেশে মুক্তি পায়। অনিমেষ আইচ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com