1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৪

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে একটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকশ মানুষ। কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্কের পূর্বাঞ্চলে ওই ভূমিকম্পটি আঘাত হেনেছে।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। এলাজিগ প্রদেশের সিভরিস শহরে ভূমিকম্পের আঘাতে বেশ কিছু ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

ভূমিকম্পের সময় প্রতিবেশী সিরিয়া, লেবানন এবং ইরানেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। শক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পের পর ৬০ বার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে।

এলাজিগের গভর্নর জানিয়েছেন, সেখানে আটজনের মৃত্যু হয়েছে। অপরদিকে প্রতিবেশী মালাতিয়ার গভর্নর ওই এলাকায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তুরস্কে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯৯ সালে। সে বছর দেশের পশ্চিমাঞ্চলীয় ইজমিত শহরে ভূমিকম্পের আঘাতে প্রায় ১৭ হাজার মানুষ প্রাণ হারায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com