1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

পিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগেও নেই লেভানদোভস্কি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে প্যারিস সেন্ত জার্মেইর কাছে ৩-২ গোলে হার। শিরোপা হাতে রাখতে আগামী ১৩ এপ্রিল দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতেই হবে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে খারাপ খবর শুনতে হলো বায়ার্ন মিউনিখকে। ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে পরের ম্যাচেও তারা পাচ্ছে না তাদের শীর্ষ গোলদাতা রবার্ট লেভানদোভস্কিকে।

হাঁটুর চোট নিয়ে বুধবার (৭ এপ্রিল) প্রথম লেগে ছিলেন না লেভানদোভস্কি। সুস্থ হতে এখনও সময় লাগবে। তাই দ্বিতীয় লেগও খেলবেন না নিশ্চিত করলেন স্কাই স্পোর্টসকে, ‘না, (পরের সপ্তাহ) অনেক তাড়াতাড়ি হয়ে যায়। মাঠে ফেরার জন্য আমি সবকিছু করবো। কিন্তু যখন সত্যিই ভালো লাগবে ও নিরাপদ বোধ করবো তখনই কেবল ফিরবো। বাসায় বসে থাকতে ভালো লাগছে না।’

বায়ার্নের স্ট্রাইকার আন্তর্জাতিক বিরতিতে পোল্যান্ডের হয়ে খেলার সময় চোট পান। এই ম্যাচের আগে দলের তৃতীয় শীর্ষ গোলদাতা সের্গে জিনাব্রিকে হারায় বাভারিয়ানরা। করোনায় আক্রান্ত হন জার্মান ফরোয়ার্ড। তাতে সুযোগ পান এরিক মাক্সিম চোপু-মোতিং। গোলও করেছেন তিনি। দ্বিতীয় লেগেও তাকে নিয়ে দল সাজাতে হবে বায়ার্নকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com