1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

হ্যান্ডবলে পুলিশকে হারিয়ে স্বর্ণের হাসি আনসারের মেয়েদের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : ফাইনালে আনসার-পুলিশ। অনেকের ধারণা ছিল স্বর্ণের লড়াইটা জমবে। কিন্তু বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী হ্যান্ডবলের ফাইনালটা সেভাবে জমেনি। এক কথায় প্রতিপক্ষকে সহজে হারিয়েই স্বর্ণের হাসি হেসেছে বাংলাদেশ আনসারের মেয়েরা।

বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ আনসার ৪২-২০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। প্রথমার্ধ শেষে ২২-৭ গোলে এগিয়ে ছিল ২০১৩ বাংলাদেশ গেমসের স্বর্ণজয়ীরা।

আনসারের খাদিজা আক্তার সর্বোচ্চ ৮ গোল করেন। পুলিশের ২০ গোলের মধ্যে রুবিনা বেগম একাই করেন ১০টি।

আসরে ব্রোঞ্জ জিতেছে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা। একই ভেন্যুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নওগাঁ ২৬-১৬ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয়।

ফাইনাল শেষে বিজয়ীদের পদক তুলে দেন বিওএ সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

স্বর্ণজয়ের পর বাংলাদেশ আনসারের কোচ নাসিরউল্লাহ লাভলু বলেন, ‘নারী হ্যান্ডবলে আনসার বরাবরই ভালো। নিশ্চিত ছিলাম আমরাই স্বর্ণ জিতব। কারণ আমার দলে তরুণ কিছু খেলোয়াড় ছিল, যারা আমাকে এই আত্মবিশ্বাস দিয়েছে। প্রতিটি আসরের আগে আমরা দুই থেকে তিন মাসের প্রস্তুতি নেই। কিন্তু করোনার কারণে এবার সেটা সম্ভব হয়নি। তারপরও বলব, অন্যদের চেয়ে আমরা ভালো প্রস্তুতি নিয়ে খেলতে এসেছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com