1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

স্লিভলেস গাউনে উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী হাওয়া বইছে। এরই মধ্যে তিন দফা ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন শুরুর আগে থেকে এ পর্যন্ত ব্যক্তিগত জীবন নিয়ে কয়েকবার সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। যা তুষের আগুনের মতো এখনো জ্বলছে।

নির্বাচনি উত্তাপ ও ব্যক্তিগত জীবনের সমালোচনার মাঝে নতুন কয়েকটি ছবি পোস্ট করে আবারো আলোচনায় উঠে এলেন নুসরাত জাহান। বুধবার (৭ এপ্রিল) এ অভিনেত্রী স্লিভলেস গাউন পরা তিনটি ছবি পোস্ট করেন তার ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে।

তাতে দেখা যায়—অফ শোল্ডার গাউনটিতে রয়েছে গোলাপি রঙের ছোঁয়া। উন্মুক্ত বক্ষ বিভাজিকায় এলিয়ে আছে তার খোলা চুল। রূপের এই আগুনে নেটদুনিয়া মাতাচ্ছেন নুসরাত। তার এসব ছবি তুলেছেন সুমন নন্দী। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘প্রত্যেক হৃদয়ের মাঝেই একটি স্বপ্ন লুকিয়ে থাকে, আর তা স্বপ্নের কারিগররা জানেন। সব মেয়েই রাজকুমারী।’

এদিকে নুসরাতের ছবি যেমন মুগ্ধতা ছড়াচ্ছে, তেমনি বিতর্কও কম নয়। শুভরাজ লিখেছেন—‘দিদি আপনার কেন্দ্রের রাস্তা খারাপ। গাড়ি চালানো যায় না ঠিক করে। রাতেরবেলায় আরো চাপ। আপনি এখানে শুটিং ছেড়ে একটু কাজের দিকে দেখুন, আপনাকে এমনি দেখবে সবাই।’

প্রিয়াঙ্কা নামে একজন লিখেছেন—‘দিদি, যতটা যত্নে নিজেকে সাজিয়েছেন, তার ১% যত্ন যদি বসিরহাটের রাস্তা-ঘাট সারাবার জন্য দিতেন, তাহলে অন্তত লোকের চোখে শ্রদ্ধা পেতেন।’ রিমা লিখেছেন, ‘প্রচার করে তো হলো না, এবার যদি অপপ্রচারে দুটো ভোট হয়, সেই আশাতে বুক বেঁধেছেন।’ এমন অসংখ্য মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স। কিন্তু এ নিয়ে মুখ খুলেননি নুসরাত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com