1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ফিনাইল খেয়ে অভিনেত্রীর আত্মহত্যার চেষ্টা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : আত্মহত্যার চেষ্টা করেছেন ‘বিগ বস কন্নড়’ রিয়েলিটি শোয়ের সাবেক প্রতিযোগী ও অভিনেত্রী চৈত্রা কতুর। টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৮ এপ্রিল) নিজ বাসায় ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন চৈত্রা। এরপর তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এই ঘটনার মাত্র কয়েকদিন আগেই ব্যবসায়ী নাগার্জুনার সঙ্গে বিয়ের কথা জানিয়েছেন চৈত্রা। কিন্তু পুলিশ জানায়, শুরু থেকেই এই বিয়ে নিয়ে ঝামেলা চলছে। কারণ নাগার্জুনার পরিবার এই সম্পর্ক মানতে রাজি নন। এমনকি নাগার্জুনাও নাকি অভিযোগ করেছেন— কিছু মানুষের জোরাজুরিতে বিয়েতে রাজি হন তিনি।

পুলিশের দেওয়া তথ্যমতে, অনেকদিন ধরেই নাগার্জুনার সঙ্গে চৈত্রার প্রেম ছিল। গত ২৮ মার্চ একটি মন্দিরে বিয়ে করেন চৈত্রা ও নাগার্জুনা। পরে বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিয়েতে চৈত্রার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

কিন্তু এরপরই ঝামেলার শুরু। চৈত্রা যখন নাগার্জুনার বাড়িতে যান পরিবারের সদস্যরা তাদের বাড়িতে প্রবেশ করতে দেননি। এই জুটির বিয়ে বৈধ নয় বলে দাবি করেন তারা।

পুলিশ আরো জানান, চৈত্রা অভিযোগ করেছেন, বিয়ের বিষয়ে দিনের পর দিন দেরি করছিলেন নাগার্জুনা। পরবর্তী সময়ে চৈত্রার পরিবার ও স্থানীয় নেতার হস্তক্ষেপে তাদের বিয়ে হয়।

এদিকে চৈত্রা তার বিবৃতিতে পুলিশকে বলেন, ‘নাগার্জুনার পরিবার আমাকে গালিগালাজ করতো। যদি তাকে না ছাড়ি ও আমার কাজ নিয়ে হত্যার হুমকি দিতো। আমাদের জনসম্মুখে বিষয়টি নিয়ে আলোচনা করতে নিষেধ করা হয়েছে।’

পুলিশ বলছে, ‘বিষয়টি এখন কোলার থানা পর্যন্ত গড়িয়েছে। আমরা দুই পরিবারের সদস্যকে তাদের জবানবন্দির জন্য থানায় ডেকেছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com