1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শাকিবের সঙ্গে ভিডিও, মাহি বললেন ‘বিভ্রান্তি ছড়াবেন না’

  • আপডেট টাইম :: শনিবার, ১০ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : সম্প্রতি শাপলা মিডিয়া ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। এ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন শাকিব খান। এরপরই মাহি এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, ‘কম বাজেটের ১০০ সিনেমা আমার দরকার নেই। ভালো সিনেমা কম হলেও সমস্যা নেই।’

অনেকে মনে করছেন দু’জনের বক্তব্য একই সূত্রে গাঁথা। এই ধারণা আরো বদ্ধমূল হয়েছে শাকিব খান ও মাহির এসব বক্তব্যের ভিডিও ক্লিপ; যা ইউটিউবে ভেসে বেড়াচ্ছে। এর প্রতিবাদ করে মাহি বলেন, ‘একটি অনুষ্ঠানে সাংবাদিক প্রশ্ন করেছিল- কেন আমি বেশি পারিশ্রমিক নেই? তখন বলেছিলাম, যারা আমাকে অ্যাফোর্ড করতে পারবে, সেই প্রজেক্ট নিশ্চয়ই অনেক বড় হবে। আমার দরকার নেই ১০০ সিনেমায় কাজ করার। আমি বছরে একটি বা দুটি কাজ করব। যারা আমাকে অ্যাফোর্ড করতে পারবে, তাদের সঙ্গেই কাজ করবো।’

মাহি বলেন, ‘অথচ শাকিব ভাইয়ের ভিডিওর সঙ্গে আমার এই কথার ভিডিও ক্লিপ যুক্ত করে ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার কথা ছিল ভিন্ন।’

বিষয়টি নিয়ে বিব্রত এবং ক্ষুব্ধ মাহি। এই অভিনেত্রী মনে করেন, এভাবে শাকিবের সঙ্গে ভিডিও যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

‘এভাবে মিথ্যা তথ্য ছড়ানোর কারণে কারো কারো সঙ্গে দা-কুমড়া সম্পর্ক হতে পারে’ বলেন মাহি। গত ২ এপ্রিল বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহি তার পারিশ্রমিকের বিষয়ে মন্তব্য করেছিলেন।

মাহি বর্তমানে শাপলা মিডিয়ার ‘বুবুজান’ সিনেমায় কাজ করছেন। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় মাহির বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। সর্বশেষ তাকে শাকিব খানের বিপরীত ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com