1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

যেভাবে হয়েছিল অভিষেক-ঐশ্বরিয়ার প্রেম

  • আপডেট টাইম :: সোমবার, ১২ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত জুটি অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। দাম্পত্য জীবনে এক যুগের বেশি সময় পার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু নিয়ে কথা বলেছেন জুনিয়র বচ্চন।

অভিষেক বলেন, ‘ঐশ্বরিয়া ও আমি অনেক পুরোনো বন্ধু। আমার ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমাতেই তার সঙ্গে কাজ করেছি। আমাদের একসঙ্গে প্রথম সিনেমা ‘ঢাই আকসার প্রেম কা’। সেখান থেকেই আমাদের বন্ধুত্ব।’

এই অভিনেতা আরো বলেন, ‘শুধু এটিই নয়, অনেক সিনেমাতেই আমরা একসঙ্গে কাজ করেছি। তাই শুধু একা আমার পছন্দ ছিল এমনটা নয়। দু’জনেরই ইচ্ছা ছিল। বলা যেতে পারে ভাগ্যই আমাদের এক করার চেষ্টা করেছিল।’

এর আগে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, ‘যোধা আকবর’ সিনেমার সেটে তাকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক। সাবেক মিস ওয়ার্ল্ড বলেন, ‘খজা মেরে খজা গানের শুটিং চলছিল। আমি বধূবেশে বসে ছিলাম। সেই সময় অভিষেক আমাকে বিয়ের প্রস্তাব দেয়। পুরো ব্যাপারটাই একটু অন্যরকম ছিল।’

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে কন্যা আরাধ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com