1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

সরে দাঁড়ালেন দীপিকা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : মুম্বাই অ্যাকাডেমি অব দ্য মুভিং ইমেজের চেয়ারপার্সনের (এমএএমআই) পদ থেকে সরে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত তিন বছর ধরে এই দায়িত্ব পালন করছিলেন তিনি।

এমএএমআই-এর পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে দীপিকা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। এতে তিনি লিখেছেন— অ্যাকাডেমি অব দ্য মুভিং ইমেজের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এই মুহূর্তে আমার হাতে যে পরিমাণ কাজ আছে তাতে যথেষ্ট সময় দিয়ে এই দায়িত্ব পালন করতে পারছি না। এমএএমআই সেরা মানুষের হাতে রয়েছে, এটা জেনেই আমি বিদায় নিচ্ছি। এমএএমআই-এর সঙ্গে আমার সারা জীবন সম্পর্ক থাকবে।

দীপিকার আগে এমএএমআই-এর চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন বলিউডের ফারফেকশনিস্ট খ‌্যাত অভিনেতা আমির খানের স্ত্রী কিরণ রাও। ২০১৯ সালের জুলাইয়ে তার কাছ থেকে চেয়ারপার্সনের দায়িত্ব নেন দীপিকা।

চলতি বছরে মুক্তি পাবে দীপিকা পাড়ুকোন অভিনীত ‘৮৩’ সিনেমা। এতে ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছেন তার স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং। ক্রিকেটার কপিল দেবের স্ত্রী রুমি চরিত্রে অভিনয় করেছেন দীপিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com