1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

পাঞ্জাবের ব্যাটিং তাণ্ডব, রাহুল-মোস্তাফিজের আক্ষেপ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : কিংস ইলেভেন পাঞ্জাব এবার পাঞ্জাব কিংস নাম ধারণ করে আইপিএল শুরু করেছে। নতুন নামে দুর্দান্ত তারা। অধিনায়ক লোকেশ রাহুল ও দীপক হুদার ব্যাটিং তাণ্ডবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটে ২২১ রান করেছে পাঞ্জাব।

প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় বলে তার ইনসুইং মায়াঙ্ক আগারওয়ালের ফ্রন্ট প্যাডে লেগেছিল। এলবিডাব্লিউর আবেদন করেন রাজস্থানের বাংলাদেশি পেসার। আম্পায়ার মাথা নাড়েন, রিভিউ নেওয়ার মতো আত্মবিশ্বাস ছিল না মোস্তাফিজের। সাঞ্জু স্যামসনও আগ্রহ দেখাননি তাই। তবে রিপ্লেতে দেখা গেছে রিভিউ নিলে উইকেটটি হতে পারতো বাঁহাতি কাটার মাস্টারের।

প্রথম স্পেলে ২ ওভারে ১৯ রান দেন মোস্তাফিজ। পরের স্পেলে বল হাতে নেন ১৫তম ওভারে। প্রথম বলেই দীপক উড়িয়ে মারেন।উইকেটকিপার জস বাটলার কভার থেকে দৌড়ে বলটি ধরতে চেয়েছিলেন। বেন স্টোকসও ছিলেন দাঁড়িয়ে, ক্যাচটি ছিল তারই। কিন্তু বাটলার তালগোল পাকিয়ে ক্যাচ ছেড়ে দিলেন। রাজস্থানে অভিষেকেই আক্ষেপ থেকে গেলো মোস্তাফিজের। চার ওভারে ৪৫ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি।

৩৯ রানে জীবন পাওয়া দীপক ২০ বলে করেছেন হাফ সেঞ্চুরি। থেমেছেন ৬৪ রানে, মাত্র ২৮ বল খেলে চারটি চার ও ছয়টি ছয় হাঁকান। লোকেশ রাহুলের সঙ্গে মাত্র ৪৭ বলে ১০৫ রানের জুটি তার।

এর আগে ক্রিস গেইল ২৮ বলে ৪০ রানের ইনিংসে পাঞ্জাবকে দারুণ শুরু এনে দেন। তৃতীয় ওভারে আগারওয়ালের বিদায়ের পর রাহুলের সঙ্গে ক্রিজে থেকে ৬৭ রান যোগ করেন তিনি। রাহুল ইনিংসের চার বল বাকি থাকতে আউট হন ৯ রানের আক্ষেপ নিয়ে। ৫০ বলে ৭ চার ও ৫ ছয়ে ৯১ রান করে চেতন সাকারিয়ার শিকার হন পাঞ্জাব অধিনায়ক। ওই ওভারের শেষ বলে ঝাই রিচার্ডসন আউট হন।

পাঞ্জাবের ব্যাটিং তাণ্ডবের মুখে সাকারিয়া ৪ ওভারে ৩১ রান খরচায় ৩ উইকেট নিয়ে অভিষেকে উজ্জ্বল। দুটি উইকেট নেন ক্রিস মরিস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com