1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শিল্পপতি ইদ্রিস মিয়া আর নেই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

শেরপুর : শেরপুরের বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও শিক্ষানুরাগী এবং ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (১২ এপ্রিল) রাত আনুমানিক সোয়া নয়টায় রাজধানীর ডাঃ আনোয়ার খান মর্ডাণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আলহাজ্ব ইদ্রিস মিয়া দীর্ঘদিন ধরে কিডনী, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। তিনি সিঙ্গাপুর রানী এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন।
আলহাজ্ব ইদ্রিস মিয়া শেরপুরে তার কোম্পানীর প্রধান কার্যালয়সহ বিভিন্ন অফিস পরিদর্শন শেষে শারীরিক অসুস্থতা বেড়ে গেলে গত ৯ এপ্রিল ঢাকায় চলে যান। পরিস্থিতির অবনতি হলে তাকে সোমবার সকালে ঢাকা ডাঃ আনোয়ার খান মর্ডাণ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র সন্তান, দুই স্ত্রী ও আট মেয়েসহ অনেক গুণগ্রাহী ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। তার মৃত্যুতে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীসহ শেরপুরের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার শেরপুরে নামাজে জানাযা শেষে তাকে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।
আলহাজ্ব ইদ্রিস মিয়া শেরপুরের শেখ হাটিতে ইদ্রিসিয়া কামিল মাদরাসা, কামারিয়ায় জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব বাবর আলী উচ্চ বিদ্যালয়, নারায়ণপুরে আলহাজ্ব বাবর আলী জামে মসজিদ ও রেহানা ইদ্রিস মডেল একাডেমী প্রতিষ্ঠাসহ বহু স্কুল-কলেজ-মাদরাসা এবং মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তার প্রতিষ্ঠিত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com