1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ক্যাটরিনার সঙ্গে তুলনাতে অভ্যস্ত হয়ে পড়েছি: ইসাবেলা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তার পথ ধরে হিন্দি সিনেমা জগতে পা রেখেছেন বোন ইসাবেলা কাইফ। এক সাক্ষাৎকারে ক্যাটরিনার বোন জানিয়েছেন, ‘টাইগার জিন্দা হ্যায়’খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে তুলনায় অভ্যস্ত হয়ে পড়েছেন তিনি।

‘টাইম টু ড্যান্স’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন ইসাবেলা। তিনি বলেন, ‘আমি কয়েকটি সিনেমাতে অডিশন দিয়েছি, এরপর এটিতে সুযোগ পাই। আমি ছোটবেলা থেকেই নাচতে জানি এবং বলিউডে এটি বড় অংশ জুড়ে রয়েছে। নাচ আমার প্যাশন। আমার মনে হয়েছে এটি একই সঙ্গে চ্যালেঞ্জ ও মজা দু’টোই।’

ক্যাটরিনার সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি। অনেক বছর ধরেই এটি হয়ে আসছে, তাই অভ্যস্ত হয়ে পড়েছি। এটি এখন আমার ওপর বড় কোনো প্রভাব ফেলে না। প্রত্যাশার কথা বলতে, কোভিড প্রথম সিনেমা নিয়ে চাপ কিছুটা কমিয়ে দিয়েছে। কারণ বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এখন সময়গুলো উপভোগ করছি।’

ইসাবেলা কাইফের পরবর্তী সিনেমা ‘সুস্বাগতম খুশামাদেদ’। তিনি জানান, নাচ ও অভিনয় তার ভেতরে অনেক দিন থেকেই রয়েছে। এমন নয় যে, ক্যাটরিনাকে দেখেই উদ্বুদ্ধ হয়েছেন। ইসাবেলা বলেন, ‘নাচ থেকে অভিনয়ে এসেছি। ছোটবেলায় অনেক হিন্দি সিনেমা দেখেছি। তবে কোনটি সবচেয়ে প্রিয় এটি বাছাই করা কঠিন। এটি মুডের ওপর নির্ভর করত। জব উই মেট ও লগন সিনেমাটি দু’টি ছোটবেলায় অনেক দেখেছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com