1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের

উধাও পপি, বিপাকে পরিচালক

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : চলতি বছরের শুরু থেকে ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সোশ্যাল মিডিয়া বা মুঠোফোনেও তার সাড়া মিলছে না। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে—বিয়ে করেছেন পপি। যদিও এই গুঞ্জনের কোনো সত্যতা পাওয়া যায়নি! তবে খোঁজ নিয়ে জানা যায়, তিনি তার বাবা-মায়ের সঙ্গেও থাকছেন না। স্বাভাবিক কারণে প্রশ্ন উঠেছে কোথায় আছেন এই নায়িকা?

এদিকে সিনেমার শুটিং শেষ না করেই অন্তরালে চলে যাওয়ায় বিপাকে পড়েছেন সিনেমার পরিচালক। সর্বশেষ রাজু আলীমের পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায় অভিনয় করেছেন পপি। সিনেমাটির শুটিং প্রায় শেষ। অল্প কিছু কাজ বাকি রেখেই নিরুদ্দেশ হয়েছেন পপি।

রাজু আলীম বলেন, ‘আর মাত্র তিনদিনের শুটিং করলেই পপির কাজ শেষ হতো। পপিকে না পাওয়ায় সব কাজ আটকে আছে। এছাড়া ডাবিংয়েও তাকে প্রয়োজন। আমাকে একেবারে ফাঁসিয়ে দিলো। সিনেমাটি গত ভালোবাসা দিবসে মুক্তি দিতে চেয়েছিলাম। পপির জন্য তা হয়নি।’

কয়েক মাস ধরেই পপিকে খুঁজছেন রাজু আলীম। তার ইস্কাটনের বাসায় খোঁজ নিয়েছেন। কিন্তু পপি সেখানে নেই বলে জানিয়েছেন এই নির্মাতা।

পরিচালনার পাশাপাশি ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায় অভিনয় করছেন রাজু আলীম নিজেও। তার বিপরীতেই রয়েছেন পপি। আরো অভিনয় করছেন শিপন মিত্র, মিস ইউনিভার্স বাংলাদেশ শিলা, প্রিয়মনি, খালিদ মাহবুব তুর্য, তানিন তানহা, মেহেদী পলাশ, সোনিকা প্রমুখ।

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘কুলি’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমা ৭ কোটি টাকা ব্যবসা করেছিল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। তারপর রিয়াজ, মান্না, শাকিব খানসহ জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন এই চিত্রনায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com