1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

জীবনে প্রথমবার নেগেটিভ হয়েও খুব খুশি আলিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। চলতি মাসের ২ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন এই নায়িকা। তবে আলিয়া ভক্তদের জন্য সুখবর ১৪ এপ্রিল (বুধবার) করোনা মুক্ত হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়া তার একটি ছবি শেয়ার করে নিজেই জানিয়েছেন সেই খবর। ক্যাপশনে লিখেছেন, ‘জীবনে প্রথমবার কোনো পরীক্ষার ফলাফল নেগেটিভ হয়েও খুব দারুণ অনুভূতি হচ্ছে। ভক্ত, শুভাকাঙ্ক্ষীসহ সকলকে অশেষ ধন্যবাদ।’

দ্রুতই কাজে ফেরার প্রত্যাশা জানালেন আলিয়া।

চলতি মাসের ২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইন এ চলে যান আলিয়া। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস দিয়ে তিনি জানিয়েছিলেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছি। এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘরেই সকল নিয়ম-নীতি মেনে চলছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাব।’

প্রসঙ্গত, চলতি বছর বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলিয়া। আসছে ৩০ জুলাই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘গাঙ্গুবাই কঠিওয়াদি’।

এরপর রাজমৌলের ‘আরআরআর’ সিনেমায় দেখা দেবেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com