1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

গোলাপগঞ্জে মন্দিরে তরুণীকে ধর্ষণচেষ্টা, পুরোহিত গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

সিলেট: সিলেটের গোলাপগঞ্জের পল্লীতে মন্দিরে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুরোহিতকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বাঘা ইউনিয়নে এ ঘটনার পর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার পুরোহিতকে কারাগারে পাঠায়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

আটক পুরোহিত প্রাণগোবিন্দ দাস ওরফে ফরেস্ট চৌহানের (৪৫) বাড়ি টাঙ্গাইল জেলার দেলদোহার থানার সিলিমপুর গ্রামে। তিনি সিলিমপুরের কালু চৌহানের ছেলে। দীর্ঘ দিন ধরে উপজেলার বাঘা ইউপির কালাকোনা গ্রামে শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্রাণগোবিন্দ দাস।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ধর্মীয় শিক্ষা লাভের জন্য ওই মন্দিরে যান বাঘা এলাকার হিন্দু ধর্মের এক তরুণী। এ সময় পুরোহিত প্রাণগোবিন্দসহ তার আরেক সহযোগী একই উপজেলার কালাকোনা গ্রামে দিপঙ্কর দেব তপন মন্দিরের পাশে নিয়ে মুখে চেপে ধরে তরুণীকে ধর্ষণচেষ্টা করেন। তখন তরুণী চিৎকার দিলে তার স্বজনরা এগিয়ে এসে তরুণীকে উদ্ধার করেন। একইসাথে পুরোহিত প্রাণগোবিন্দকে আটক করে গণধোলাই দিয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনার পর পরই দিপঙ্কর দেব তপন পালিয়ে যান।

এ ব্যাপারে তরুণী গোলাপগঞ্জ মডেল থানায় পুরোহিত প্রাণগোবিন্দ ও দিপঙ্কর দেব তপনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় পুরোহিত প্রাণগোবিন্দকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, মামলা হয়েছে। আসামি প্রাণগোবিন্দকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com