1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শেরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

শেরপুর: শেরপুর সদরে শাহানা বেগম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিরচর টানকাছার গ্রামের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। শাহানা ওই গ্রামের আয়নাল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর রাতে শাহানার বড় ছেলে সাঈদ ঘুম থেকে জেগে দেখে তার মা ঘরে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের ডালে গলায় রশি দিয়ে শাহানাকে ঝুলতে দেখে স্বজনেরা। এ সময় স্থানীয় লোকজন শাহানাকে গাছ থেকে নামানোর পরপরই মারা যান তিনি।
জানা গেছে, শাহানা বেগমের স্বামী আয়নাল হক সৌদি প্রবাসে আর শাহানা তিন ছেলে নিয়ে মুন্সিরচর টানকাছার গ্রামের বাড়িতে থাকেন। গত বুধবার সকালে বোরো ধান সেদ্ধ করা নিয়ে শাহানার সঙ্গে তার এক জায়ের বাগ্বিতন্ডা হয়। এ ছাড়া টাকা-পয়সা নিয়েও তাদের পারিবারিক কলহ চলছিল। এসব বিষয় নিয়ে শাহানার মনে ক্ষোভ-অভিমান ছিল।
সদর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, শাহানার গলায় কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com