1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নকলায় গৃহবধূ হত্যার অভিযোগে একই পরিবারের ৩জন গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় জমি সংক্রান্ত কলহের জেরে শারমিন আক্তার (৪০) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগে একই পরিবারের ৩জনকে গ্রেফাতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বারারচর এলাকায় ঘনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের জহিরুল ইসলাম রুবেলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত এই গোষ্ঠীর সুরুজ্জামান গংদের সাথে জহিরুল ইসলাম রুবেলের সাথে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সন্ধ্যায় কথাকাটাকাটির একপর্যায়ে সুরুজ্জামান গংরা রুবেলের উপর চড়াও হলে শারমিন আক্তার ঝগড়া থামানোর চেষ্টা করতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন এবং মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা শেষে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত শারমিন বেশ কিছুদিন যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা যায়।
এদিকে এ ঘটনায় নিহতের স্বামী নকলা থানায় ৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৩-৪জনকে আসামী করে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই সুরুজ্জামান (৬৫), তার সন্তান মোজাম্মেল হক (৩৫) ও পুত্রবধূ ফরিদা ইয়াসমীন (২৫) কে গ্রেফতার করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com