1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

করোনা আক্রান্ত হয়ে অভিনেতা এস এম মহসীনর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : বরেণ্য অভিনেতা, নাট্যশিক্ষক এস এম মহসীন আর নেই। রোববার (১৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ তথ‌্য নিশ্চিত করেছেন তার ছেলে রাশেক মহসীন তন্ময়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এস এম মহসীন। ৭৩ বছর বয়সী এই অভিনয়শিল্পীর ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত ছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্লাজমা দেওয়াসহ নানাভাবে চেষ্টা করেছেন চিকিৎসকেরা। কিন্তু শেষ রক্ষা হয়নি।

এস এম মহসীন মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। প্রায় চার দশকের বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন তিনি। অভিনয়ের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন এস এম মহসীন।

জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে নাট্যজন এস এম মহসীন পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করেন। এ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। গত ২ মার্চ তার অংশের শুটিং শেষ হয়। পরের দিন ঢাকায় ফিরেন তিনি। ঢাকায় আসার কিছু পরই তার করোনা সংক্রমণের খবর জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com