1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীবরদীতে লকডাউন অমান্য করায় জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করে ব্যবসা পরিচালনা করায় শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার ভেলুয়া, লঙ্গরপাড়া ও পৌর বাজারে অভিযান চালিয়ে ৬ হাজার টাকার জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ভ্রাম্যাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। অনেকেই নির্দেশনা মেনে কাজ করলেও, কেউ কেউ তা অমান্য করছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, সরকারি বিধি-নিষেধ মেনে সবাই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। বাইরে বের হলেই মাস্ক পরিধান করুন, নিরাপদ থাকুন। করোনা প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নাই। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com