1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীবরদীতে জামিনে এসে মামলার বাদীকে হুমকির অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে আদালত থেকে জামিনে এসে মামলার বাদীকে হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার খরিয়া কাজির চর ইউনিয়নের পূর্ব রূপারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হুমকির কারণে মামলার বাদী আতংকিত হয়ে পড়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২ এপ্রিল রাতে পূর্ব রূপারপাড়া গ্রামের বাহাদুর তাহার গরুর খাদ্য হিসাবে চাষ করা লিপিয়া ঘাসের ক্ষেত দেখতে যায়। ওই সময় একই গ্রামের সোহেল মিয়ার স্ত্রী মোছা: মনি বেগমকে তিন জন ছেলের সাথে খোলামেলা অবস্থায় ওই ঘাসের ক্ষেতে দেখতে পায় বাহাদুর। তাদের এ অবস্থায় দেখে চিৎকারে দিলে তারা বাহাদুরকে মারপিট করে। পরে বাহাদুরকে মারপিটের বিষয়ে এলাকায় বিচার চাইলে ৪ এপ্রিল বাহাদুর ও তার স্ত্রী মোছা: মমতাজ বেগমকে মারপিট করে গুরুতর আহত করে তারা। পরে বাহাদুর ও মমতাজ বেগম শেরপুর সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। এ বিষয়ে বাহাদুরের স্ত্রী মোছা: মমতাজ বেগম বাদী হয়ে মমতাজ উদ্দিনের ছেলে সাজু মিয়া (৩০) সহ ৯জনকে এজাহার নামীয় ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নম্বর ১৯ তাং- ১৫/০৪/২০২১। ওই মামলায় এজাহার নামীয় আসামী মমতাজ উদ্দিনের ছেলে সাজু মিয়া (৩০) ও মৃত মোবারক হোসেনের ছেলে খুরুম (২৮) কে গ্রেফতার করে শ্রীবরদী থানা পুলিশ। তাদেরকে ১৬ এপ্রিল আদালতে সোর্পদ করলে আদালত তাদেরকে জামিনে মুক্তি দেন। আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে মামলার বাদী মোছা: মমতাজ বেগম ও বাহাদুরকে হুমকি দিচ্ছে বলেন অভিযোগ তুলেছে মমতাজ বেগম। মামালা বাদী মমতাজ বেগম বলেন, সাজু ও খুরুম আদালত থেকে জামিনে এসে আমাদেরকে হত্যার হুমকি দিতেছে। এছাড়াও আমাকে তুলে নিয়ে যাবে বলেও হুমকি দিচ্ছে। এ ব্যাপারে অভিযোগ খুরুমের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিয়ে যোগাযোগের চেস্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com