1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে অবৈধ বালু জব্দ, ৫ মেশিন ধ্বংস

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। শনিবার (১৭এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অবৈধভাবে উত্তোলিত দুই ট্রাক বালু জব্দ ও ৫টি শ্যালু মেশিন ধ্বংস করা হয়।
সূত্র জানায়, প্রশাসনের বিধিনিষেধ থাকা সত্বেও কতিপয় বালু ব্যবসায়ী ভোগাই ও চেল্লাখালী নদীর একাধিক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে আসছিল। শনিবার বিকেলে এমন তথ্যের ভিত্তিতে ভোগাই নদীর কালাকুমা ও চেল্লাখালী নদীর বারমারী বাজার এলাকায় অবৈধ বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে কালাকুমা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালু মেশিন ধ্বংস করা হয়। চেল্লাখালী নদীর বারমারী এলাকা থেকে ধ্বংস করা হয় বালু উত্তোলনে ব্যবহৃত আরও চারটি শ্যালু মেশিন। জব্দ করা মোট দুই ট্রাক বালু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com