1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শঙ্কামুক্ত সাবেক উপজেলা চেয়ারম্যান রিপন

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন পরিষদের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এবং পরবর্তী সময়ে একই পদে থেকে নালিতাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার ছোট ভাই বর্তমান নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন।
সোমবার (১৯ এপ্রিল) সকাল সোয়া দশটার দিকে চিকিৎসকের বরাত দিয়ে তিনি বাংলার কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে দশটার দিকে শেরপুর শহরের সজবরখিলাস্থ নিজ বাস ভবনে রিপন চেয়ারম্যান স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে বারোটার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পর ভোরের দিকে রিপন চেয়ারম্যান হাত-পা নাড়াচাড়া শুরু করেন এবং কথাবার্তা বলার চেষ্টা করেন। তবে কথাবার্তায় কিছুটা জড়তা রয়েছে বলে তার পরিবার নিশ্চিত করে জানান, বর্তমানে তিনি শঙ্কামুক্ত। এসময় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান রিপন চেয়ারম্যান। প্রয়াত জেঠা ও পিতা ছাড়াও তাদের দশ ভাই-বোন সকলেই বিএনপি রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং স্থানীয়ভাবে রিজার্ভ ভোট ব্যাংকের অধিকারী এ পরিবারটি যে কোন নির্বাচনে স্থানীয়ভাবে ফ্যাক্টর হিসেবে কাজ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com