1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

রাজস্থান-চেন্নাই: সম্ভাবনার পাল্লা কে এগিয়ে

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম ম্যাচে সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে।

দুই দলের জন্য ম্যাচটি অতি গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে শুরু করেছিল দুই দল। চেন্নাই হেরেছিল দিল্লির কাছে। রাজস্থানকে হারিয়েছিল পাঞ্জাব। নিজেদের দ্বিতীয় ম্যাচে আবার প্রত্যেকে জয়ের স্বাদ পায়। চেন্নাই উড়িয়ে দেয় পাঞ্জাবকে। রাজস্থান জেতে দিল্লির বিপক্ষে।

জয়ের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে যাচ্ছে দুই দল। অভিজ্ঞতার বিচারে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকেই এগিয়ে রাখতে হবে। তবে রাজস্থানের শক্তি কিন্তু কম না মোটেও। নিজেদের দিনে তারা দুর্ধষ। যেকোনো দিন হারিয়ে দিতে পারে যে কাউকে। সেজন্য কাউকেই এগিয়ে রাখা যায় না। দুই দলই সমান সমান।

দুই দল এর আগে ২৩ ম্যাচে মুখোমুখি হয়েছে। চেন্নাই জিতেছে ১৪ ম্যাচে। রাজস্থানের জয় ৯টিতে।

নিজেদের শেষ ম্যাচে দুই দলের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। চেন্নাইয়ের পেসার দীপক চাহার নতুন বলে মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়ে পাঞ্জাবকে ডুবিয়েছিলেন। ব্যাটিংয়ে রায়না, মঈন আলীরা নিজেদের দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করেছেন। দীর্ঘদিন পর মাঠে ফিরে ধোনি হার দিয়ে লড়াই শুরু করলেও পরের ম্যাচে কারিশমা দেখিয়েছেন। আজ সেই ধারাবাহিকতা ধরে রাখার পালা।

রাজস্থান প্রথম দুই ম্যাচে টার্গেট তাড়া করেছে। পাঞ্জাবের কাছে ২২১ রান তাড়া করে ম্যাচ হেরেছিল মাত্র ৪ রানে। দ্বিতীয় ম্যাচে ১৪৭ রান তাড়া করে জিতেছে শেষ ওভারে। সেদিন মরিসের ঝড়ো ব্যাটিংয়ে জিতেছিল রাজস্থান। ডানহাতি ব্যাটসম্যান ১৮ বলে ৪ ছক্কায় ৩৬ রান তুলে দলকে জয় দেয়। তবে জয়ের মঞ্চ প্রস্তুত করেছিলেন বোলাররা। মোস্তাফিজ, উনদাকাতরা ধারাবাহিক উইকেট পাওয়ায় রাজস্থান লক্ষ্য নাগালে পেয়েছিল।

মোস্তাফিজ শেষ ম্যাচে ২৯ রানে পেয়েছিলেন ১ উইকেট। আজ তার পারফরম্যান্স কেমন হয় সেটাই দেখার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com