1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নকলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ১৫ জন আহত

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতের মধ্যে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছে।
গত রোববার (১৮ এপ্রিল) সকাল থেকে সোমবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলায় আতঙ্ক বিরাজ করছে।
আহতরা হলেন- শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া এলাকার চান মিয়ার পুত্র মুক্তার (৮), নকলা উপজেলার ভূর্দি এলাকার মমিনের পুত্র অন্তর (২০), পৌরসভাধীন চরকৈয়া গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র আবু বক্কর সিদ্দিক (২৪), আইয়্যুব আলীর পুত্র জনি (৫), মারফত আলীর পুত্র হাবেজ (১৫), সাহাপাড়া এলাকার মঙ্গল সাহার পুত্র নিরব সাহা (১০), দক্ষিণ নকলার সুমন মিয়ার কন্যা আফিয়া (৪), আড়িয়াকান্দার মৃত তফিজ উদ্দিনের পুত্র আব্দুর রহমান (৪৫), ইমান আলীর কন্যা খুসু মনি (৭), বালিয়াদির মফিজ উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (১৪), হোসেন আলীর পুত্র আমবাজ আলী (৪৭), বানেশ্বরদীর হাবিবুর রহমানের পুত্র নূর হোসেন (৪২), রইজ উদ্দিনের পুত্র মুক্তার (১৯), আক্কাস আলীর পুত্র আব্দুল মান্নান (৫০), বিবিরচরের মৃত ইসমাইলের পুত্র নজরুল ইসলাম (৭০)।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববারে ১৩ জন ও সোমবার সকাল পর্যন্ত আরও দুইজনসহ মোট ১৫জন কুকুরের কামড়ে আহত হয়ে এলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য অনেককেই শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com