1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ঝিনাইগাতীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে এক আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে মো. নাইম (১৯) নামে এক যুবককে সোমবার (১৯ এপ্রিল) রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত নাইম উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে নাইম একই গ্রামের এক সন্তানের জননী বিধবা এক আদিবাসী নারীর বাড়িতে প্রবেশ করে এবং ওই নারীকে একা পেয়ে ধর্ষণ করে। শুধু তাই নয়, ধর্ষণের বিষয়টি প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় নাইম। একপর্যায়ে ঘটনাটি প্রকাশ হয়ে পড়লে সোমবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নওকুচি গ্রামে আলম মিয়ার বাড়িতে স্থানীয় ইউপি সদস্য রশিদ মিযার নেতৃত্বে আপোষ-মিমাংসার জন্য বসে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বৈঠকস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত নাইমকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে রাতেই ধর্ষিতা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে নাইমকে গ্রেফতার দেখানো হয়।
ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com