1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের সাবেক জেলা আমীর আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার

শর্ত ভেঙে দিশাকে চুমু খেলেন সালমান!

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান। পর্দায় কখনো চুম্বন দৃশ্যে অভিনয় করেন না এই অভিনেতা। তার এই শর্তের কথা বলিউডের সবার জানা।

অনেকবারই পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সালমান। কিন্তু প্রতিবারই ফিরিয়ে দিয়েছেন। তবে এবার কি শর্ত ভাঙলেন সালমান! অভিনেত্রী দিশা পাটানির ঠোঁটে চুমু খেলেন তিনি!

বৃহস্পতিবার (২২ এপ্রিল) মুক্তি পেয়েছে সালমান খানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার ট্রেইলার। এতে অভিনেত্রী দিশার সঙ্গে রোমান্স করতে দেখা গেছে সালমানকে। এমনকি তাদের একটি চুমুর দৃশ্যও ছিল।

এদিকে দৃশ্যটি নিয়ে ভার্চুয়াল জগতে শুরু হয়েছে হইচই। একজন মন্তব্য করেছেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না। ৩২ বছরের ক্যারিয়ারে প্রথমবার পর্দায় চুমু খেলেন ভাই!’ অপর একজন লিখেছেন, ‘অবিশ্বাস্য, এটা তিনি কী করলেন।’

কিন্তু ভক্তদের দাবি, সালমান এক কথার মানুষ। তাই শর্ত ভেঙে পর্দায় তিনি চুমু খেতে পারেন না। সবই ক্যামেরার কারসাজি। কেউ কেউ স্ক্রিনশট নিয়ে প্রমাণের চেষ্টা করেছেন— দিশার মুখে ‘পট্টি’ বাঁধা ছিল। তাই শর্ত অনুযায়ী সরাসরি দিশাকে চুমু খাননি সালমান।

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ পরিচালনা করেছেন প্রভুদেবা। সিনেমাটিতে সালমান-দিশা পাটানি ছাড়া আরো আছেন— জ্যাকি শ্রফ, রণদীপ হুদা, গৌতম গুলাটি প্রমুখ। আগামী ১৩ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com