1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

কলকাতাকে উড়িয়ে দিলো মোস্তাফিজদের রাজস্থান

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত বোলিংয়ের পর দারুণ ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দিয়েছে মোস্তাফিজদের রাজস্থান রয়্যালস। নিজেদের পঞ্চম ম্যাচে কলকাতাকে ৬ উইকেটে উড়িয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজস্থান।

শনিবার (২৪ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হয়। রাজস্থানের আঁটোসাটো বোলিংয়ে মাত্র ১৩৪ রানের লক্ষ্য দিতে পেরেছে সাকিব আল হাসানবিহীন কলকাতা।

এই ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিতয়ে ১৩৩ রান নেয় কলকাতা । টার্গেটে খেলতে নেমে অধিনায়ক সাঞ্জু স্যামসনের ধীরস্থির ব্যাটিংয়ে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।

লক্ষ্য বেশি ছিল না। রান তাড়ারও কোনো বাঁধাধরা ছিল না রাজস্থানের সামনে। টার্গেটে খেলতে নেমে শুরুতেই ফেরেন জস বাটলার। তার ব্যাট থেকে আসে ৭ বলে ৯ রান। মানান ভোরার বিপরীতে খেলতে নামা যশস্বী জয়সওয়াল ১৭ বলে ২২ রান করে ফেরেন সাজঘরে।

কলকাতার হয়ে সর্বোচ ২টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। ১টি করে উইকেট নেন শিভাম মাবি ও প্রসিদ্ধ কৃষ্ণা

এর আগে তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ক্রিজে থিতু হওয়া রাহুল ত্রিপাঠিকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। চার ওভার বোলিং করে মাত্র ২৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তার প্রথম ও শেষ ওভারে দুটি ক্যাচও উঠেছেল। কিন্তু ফিল্ডাররা একটু দূরে থাকায় ক্যাচ ধরতে পারেননি।

কলকাতার শুরুটা ছিল ধীরগতির। ইনিংসের ষষ্ঠ ওভারে দলীয় ২৪ রানে শুভমান গিল রানআউট হলে ভাঙে জুটি। শুভমান ১১ রান করেন। ০ রানে রানআউট হয়ে ফেরেন কলকাতার অধিনায়ক মরগ্যান।

সর্বোচ্চ ২৬ বলে ৩৬ রান করেন রাহুল ত্রিপাঠি। এ ছাড়া দীনেশ কার্তিক ২৪ বলে২৫ ও ৬ বলে ১০ রান করেন প্যাট কামিন্স। ৭ বলে আসে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে।

কলকাতার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ক্রিস মরিস। তিনি ৪ ওভারে ২৩ রান দিয়ে এই উইকেটগুলো নেন। মোস্তাফিজ ছাড়া একটি করে উইকেট নেন চেতন সাকারিয়া  ও জয়দেব উনাদকাট।

কলকাতার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ক্রিস মরিস। তিনি ৪ ওভারে ২৩ রান দিয়ে এই উইকেটগুলো নেন। মোস্তাফিজ ছাড়া একটি করে উইকেট নেন চেতন সাকারিয়া  ও জয়দেব উনাদকাট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com