1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের সাবেক জেলা আমীর আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার

পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন তামান্না

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের সফল অভিনেত্রী তামান্না ভাটিয়া। গত বছরের শেষের দিকে তেলেগু ভাষার ওয়েব সিরিজে নাম লেখান ‘বাহুবলি’ খ‌্যাত এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ইলেভেন্থ আওয়ার’ নামের এই ওয়েব সিরিজ। মুক্তির পর দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছেন তামান্না।

এই ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হওয়ার পর গুঞ্জন চাউর হয় মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তামান্না। ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানায়, এই ওয়েব সিরিজের জন্য ১.৮ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তামান্না। ওয়েব সিরিজটি মুক্তির পর এই গুঞ্জন নতুন করে আলোচনায় উঠে এসেছে।

এতদিন পুরো ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তামান্না। অবশেষে বিষয়টি নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ‌্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। তামান্না বলেন—‘অভিজ্ঞতার জন‌্য এই ওয়েব সিরিজে অভিনয় করেছি, অর্থের জন‌্য নয়।’

‘আহা’ ডিজিটাল প্ল্যাটফর্মে ‘ইলেভেন্থ আওয়ার’ মুক্তি পেয়েছে। উপেন্দ্র নাম্বুরির ‘এইট আওয়ার’ উপন্যাস অবলস্বনে এটি তৈরি হয়েছে। এটি পরিচালনা করেছেন প্রবীণ সাত্তারু। ‘ইলেভেন্থ আওয়ার’ তামান্নার দ্বিতীয় ওয়েব সিরিজ। এর আগে তামিল ভাষার ‘নভেম্বর স্টোরি’ ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি।

তামান্নার পরবর্তী সিনেমা ‘বোল চুড়িয়া’। এতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় তার ‘মহালক্ষ্মী’ সিনেমাটি। বলিউডের ‘কুইন’ সিনেমার রিমেক এটি। এছাড়া ‘সিটিমার’, বলিউডের ‘আন্ধাধুন’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com