1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শেরপুরে টিভির প্লাগ লাগাতে গিয়ে প্রাণ গেল শিশুর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

শেরপুর : শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের খাসপাড়া গ্রামে বুধবার (২৮ এপ্রিল) দুপুরে টেলিভিশনের প্লাগ লাগাতে গিয়ে আবু রায়হান (৭) নামে এক শিশু বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেছে৷ নিহত আবু রায়হান সদর উপজেলার খাসপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে৷

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশু আবু রায়হান তাদের বশত ঘরে থাকা টেলিভিশনের প্লাগ লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই আবু রায়হান মৃত্যুবরণ করে৷ খবর পেয়ে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে শিশু আবু রায়হানের লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করেন৷ শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com